বাংলাদেশের সঙ্গীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
রবিবার (২২ ডিসেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নিজের এই আগ্রহের কথা জানান তিনি।
এ সময় তথ্য উপদেষ্টা বলেন, ‘‘রাহাত ফতেহ আলী খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, উপমহাদেশ তথা সারাবিশ্বের সঙ্গীত জগতের সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে।’’
এর আগে শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।’’
বাংলাদেশে আমন্ত্রণের জন্য রাহাত ফতেহ আলী খানও বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।



‘বিপিএল মিউজিক ফেস্ট’ সোমবার, যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা