Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহরুখকন্যা সুহানার মা হচ্ছেন দীপিকা

মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম

মাতৃত্বকালীন ছুটিতে আছেন দীপিকা পাডুকোন। তার কন্যা দুয়াই এখন তার পৃথিবী। কন্যার সব কাজ নিজে হাতে করছেন অভিনেত্রী। মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন সারাক্ষণই। এমনও খবর মিলছে, দীপিকা নাকি খুব তাড়াতাড়ি ফিরতে পারেন তার কাজে। তেমন লোভনীয় প্রস্তাবও পাচ্ছেন অভিনেত্রী।

শাহরুখ খান অভিনীত সিনেমা ‘‘কিং”-এ অভিনয় করবেন দীপিকা। সেই সিনেমাতে রয়েছেন শাহরুখ-কন্যা সুহানা খানও। এটাই সুহানার বড় পর্দায় বড় ব্রেক। এর আগে ওটিটি প্ল্যাটফর্মের জন্য জ়োয়া আখতারের পরিচালনায় তৈরি ‘‘দ্য আর্চিজ”-এ অভিনয় করেছিলেন সুহানা। এবার বাবা শাহরুখের সঙ্গেই দেখা যাবে তাকে। জানা গেছে, সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। খবর ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের।

‘‘কিং’’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থের পরিচালনায় আগেও কাজ করেছেন দীপিকা। সিনেমাতে ক্যামিও রোল করবেন দীপিকা, তেমনই খবর। চরিত্রটি নাকি শাহরুখের প্রাক্তন প্রেমিকার। এমনটাও জানা গিয়েছে, চরিত্রটির জন্য শুরু থেকেই দীপিকার কথাই চিন্তাভাবনা করে রেখেছিলেন শাহরুখ ও সিদ্ধার্থ। দীপিকার কাছে প্রস্তাব যেতে তিনি আপ্লুত।

সুহানার মায়ের চরিত্রটি নাকি করার কথা ছিল আরেক বলিউড অভিনেত্রী টাব্বুর। তার বাবার চরিত্রে থাকার কথা ছিল সাইফ আলী খানের। কিন্তু পরে সেটা আর হয়নি। সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। তার ওপর অনেকখানি দায়িত্ব দিয়ে রেখেছেন শাহরুখ।

চার বছর বিরতির পর যে ৩টি ছবি মুক্তি পেয়েছে শাহরুখের, তার দুটিতেই রয়েছেন দীপিকা- পাঠান ও জাওয়ান। অভিনেত্রীর ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘‘ওম শান্তি ওম’’-এ হিরো ছিলেন শাহরুখ। তার সঙ্গে ‘‘চেন্নাই এক্সপ্রেস’’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন দীপিকা। শাহরুখের কো-স্টারদের মধ্যে দীপিকা খুবই প্রিয় ও কাছের। এ কথা বহু সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন শাহরুখ।

কন্যার জন্মের আগেই মায়ের চরিত্রে অভিনয় করে ফেলেছেন দীপিকা। ‘‘বাজিরাও মাস্তানি’’ ও ‘‘জওয়ান’’-এ ছেলেদের মায়ের চরিত্র করতে দেখা যায় তাকে। মায়ের চরিত্রে অভিনয় করতে কখনওই কুণ্ঠা প্রকাশ করেননি এই অভিনেত্রী। বরং জানিয়েছেন, তিনি পর্দায় মা হতে পছন্দই করেন। এবার তিনি সত্যিই মা হয়েছেন বাস্তব জীবনে। তবে পর্দায় ২৪ বছর বয়সি সুহানার মায়ের চরিত্রে তার অভিনয়ের খবর হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায়।

   

About

Popular Links

x