Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

জোভান: রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা

এসএসসি ফল প্রকাশের দিনে অভিনেতার বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫%, যা গত বছরের চেয়ে অনেক কম। গত বছর পাসের হার ছিল ৮৩.০৪%। ফল প্রকাশ উপলক্ষে আগের মতো আনুষ্ঠানিকতা ছিল না। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা।” তার এই মানবিক পোস্ট নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

সোনিয়া আক্তার নামে এক নেটিজেন কমেন্টে লিখেছেন, “সহমত, খুবই সুন্দর কথা বলছেন।”

আরেকজন বলেন, “এরকম কত সার্টিফিকেট ঘরে পড়ে আছে, কোনো কাজে আসেনি।”

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম। ফল তৈরি হয়েছে “বাস্তব মূল্যায়ন” পদ্ধতিতে।

   

About

Popular Links

x