Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৫ মিনিটে তৈরি করুন মজাদার আমের রসমালাই

আমপ্রেমীদের জন্য ভিন্ন স্বাদের একটি দারুণ মিষ্টান্ন হতে পারে আমের রসমালাই

আপডেট : ২৮ মে ২০২৬, ১২:৩৪ এএম

গরমের এই মৌসুমে বাজারজুড়ে এখন আমের সমারোহ। আর আমপ্রেমীদের জন্য ভিন্ন স্বাদের একটি দারুণ মিষ্টান্ন হতে পারে আমের রসমালাই। প্রচলিত রসমালাইয়ের সঙ্গে আমের মিষ্টি স্বাদ যোগ হলে এর স্বাদ হয়ে ওঠে আরও লোভনীয়। সবচেয়ে ভালো বিষয় হলো, খুব অল্প সময়েই ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্ট।

আমের রসমালাই তৈরির জন্য লাগবে লিটার দুধ, চিমটি কেশর, আধা চা চামচ এলাচ গুঁড়া, / কাপ কাজু-বাদাম-পেস্তা কুচি, টেবিল চামচ মিল্ক পাউডার, টেবিল চামচ কনডেন্সড মিল্ক, কাপ আমের ক্বাথ বা ম্যাঙ্গো পিউরি এবং ৮টি পাউরুটি।

প্রথমে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এরপর এতে কেশর, এলাচ গুঁড়া, কাজু-বাদাম-পেস্তা কুচি, মিল্ক পাউডার কনডেন্সড মিল্ক দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে এর সঙ্গে আমের ক্বাথ মিশিয়ে নিন। এরপর একটি গ্লাস বা গোল কাটারের সাহায্যে পাউরুটিগুলো গোল আকারে কেটে নিন।

এবার আলাদা একটি বাটিতে কিছু আমের ক্বাথ, মিল্ক পাউডার এবং বাদাম কুচি মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। সেই মিশ্রণ একটি পাউরুটির টুকরোর ওপর মাখিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে স্যান্ডউইচের মতো তৈরি করুন।

সবগুলো পাউরুটির স্যান্ডউইচ একটি কাচের পাত্রে সাজিয়ে ওপর থেকে আগে তৈরি করা মালাই ঢেলে দিন। কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু আমের রসমালাই। গরমের দিনে পরিবারের সবাইকে চমকে দিতে এটি হতে পারে দারুণ একটি ডেজার্ট।

About

Popular Links

x