Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

অফিসে কাজের ফাঁকে খাবেন যেসব খাবার

কাজের ফাঁকে চাই স্বাস্থ্যকর ও অনেকক্ষণ এনার্জি দিতে পারে এমন খাবার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৩ পিএম

সাধারণত আমরা তিন বেলা খাবার খাই। কিন্তু এর বাইরেও টুকটাক কিছু খাওয় হয়। বিশেষ করে অফিসে কাজ করতে করতে ক্লান্তি চলে আসে তখন চা-কফির সঙ্গে কিছু অনুষঙ্গ খাবারও খেতে ইচ্ছে করে। তাই এই সময় চাই স্বাস্থ্যকর এবং শরীরে অনেকক্ষণ এনার্জি দিতে পারে সেই সাথে ওজনও বাড়াবে না এমন কিছু খাবার।

 ফল

কাজের ফাঁকে খান মৌসুমি ফল। আপেল এবং কলা জাতীয় ফলের জন্য প্রস্তুতির কোনও প্রয়োজন হয় না এবং এগুলো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। চটজলদি অফিসে খেয়েও নিতে পারবেন।   তবে  আপনি যে ফলটি বেছে নিচ্ছেন তা মৌসুমি ফল হলে ভালো হয়। টাটকা ফলগুলি স্বাস্থ্যকর, সুষম ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ফলগুলো আপনাকে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করবে।

কালো ছোলা ভাজা

ভাজা কালো ছোলা অন্যতম স্বাস্থ্যকর খাবার। কালো ছোলা পরিমাণ মতো নিয়ে নিন এবং কম আগুনে একটু একটু করে এগুলো ভাজুন। তারপর এয়ারটাইট কাচের জারে এগুলি ভরে রেখে দিন। পরের দিন অফিসে স্ন্যাকস হিসেবে নিয়ে যেতে পারেন এই ছোলা ভাজা। এগুলিতে ফ্যাট, ফাইবার এবং প্রোটিন বেশি থাকে। যা চটপট আপনার শরীরকে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করতে পারে এবং কাজের মধ্যে অল্প খিদে পেলে চট করে তা মেটাতেও পারে। তবে পরামর্শ হচ্ছে অনেকদিন রাখতে হলে কালো ছোলার ওপর লবণ দেবেন না। প্রয়োজনে আলাদা করে অল্প লবণ খেতে পারেন।

বিভিন্ন বাদাম ও বীজ মিশ্রণ

 এটা এমন একটা স্বাস্থ্যকর স্ন্যাকস যার জন্যে কোনও রান্না এবং পূর্ব প্রস্তুতির প্রয়োজন নেই। একসঙ্গে বিভিন্ন রকমের বাদাম এবং বীজ কিনে রাখুন এবং বাদাম ও বীজের একটি মিশ্রণ তৈরি করুন। তারপর এগুলোকে কাচের জারে সংরক্ষণ করুন ।   বাদাম এবং বীজ হ'ল প্রোটিন সমৃদ্ধ খাবার যা দীর্ঘ সময়ের জন্য আপনার পেট ভর্তি রাখে।

চালভাজা

আপনি একসঙ্গে একটি পাত্রে মোটা এবং চ্যাপ্টা চাল ভেজে নিতে পারেন। চাইলে ওই মিশ্রণে একটু কালো ছোলাও দিতে পারেন। এগুলোকে মাঝারি আঁচে ততক্ষণ পর্যন্ত ভাজুন যাতে এগুলি কুঁচকে গিয়ে কুড়মুড়ে হয়ে যায়। তারপর এগুলিকে কাচের জারে সংরক্ষণ করে রাখুন এবং প্রয়োজন মতো অফিসে টিফিন হিসেবে নিয়ে যান।

 এই পাঁচটি স্ন্যাকস অফিসে কাজের ব্যস্ততার মধ্যে আপনার খিদে মেটাতে পারে। এগুলি প্রোটিন সমৃদ্ধ এবং দিনের বাকি সময়টা আপনাকে তরতাজা থাকতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ থাকুন।

 


   

About

Popular Links

x