Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

কবি শঙ্খ ঘোষ আর নেই

এর আগে গত ১৪ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হয় তার

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০১:১২ পিএম

ছদ্মনাম কুন্তক নামে বহুল পরিচিত ভারতীয় কবি শঙ্খ ঘোষ বুধবার সকালে পূর্ব কলকাতার বাড়িতে মৃত্যুবরণ করেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই কবির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।

কবির পরিবার জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা নাগাদ শঙ্খ ঘোষ মারা যান। ১৪ এপ্রিল কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকেই কবি হোম আইসোলেশনে ছিলেন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিশিষ্ট এই কবি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তাকে স্বল্প সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশের চাঁদপুরে জন্ম এই কবির। পশ্চিমবঙ্গে লালিত-পালিত শঙ্খ ঘোষ জীবনানন্দ দাশের পর বাঙালি কবি যুগের একজন। ‘দিনগুলি রাতগুলি’ এবং ‘নিহিত পাতালছায়া’ তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা যা ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে।

‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য ১৯৭৭ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার পান শঙ্খ ঘোষ। কন্নড় ভাষা থেকে বাংলায় অনূদিত ‘রক্তকল্যাণ’ নাটকটির জন্য ১৯৯৯ সালে আবারও তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান। ২০১১ সালে শঙ্খ ঘোষকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল।

কলকাতার নামকরা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা এবং ১৯৫৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর অর্জনকারী এই কবি কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 

জীবদ্দশায় পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি পুরস্কার ছাড়াও রবীন্দ্র পুরস্কার, সরস্বতী পুরস্কার এবং জ্ঞানপীঠসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন এ কিংবদন্তী।

   

About

Popular Links

x