Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

জন্মদিনে রিহানার জনপ্রিয় কিছু গান ফিরে দেখা

কিংবদন্তী এই গায়িকার বয়স আজ ৩৪ বছর পূর্ণ হচ্ছে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪ পিএম

নিঃসন্দেহে রিহানাকে পপ সম্রাজ্ঞী বলাই চলে। পপ, আরএন্ডবি, ডান্সহল, ইডিএম ও অ্যাডাল্ট-অর্থাৎ, সমসাময়িক প্রায় সব ধরনের সংগীতের নিখুঁত মিশ্রণ তিনি। “ডায়মন্ড” খ্যাত এই গায়িকা ২০০০-এর দশকের গোড়ার দিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন।

তিনি তার “পন দে রিপ্লে” গান দিয়ে প্রথমবার বিশ্ববাসীর নজর কেড়েছিলেন। তারপর থেকে একে একে তার গান একের পর এক রেকর্ড করেছে।

তার “গুড গার্ল গন ব্যাড”, “রেটেড আর”, “লাউড”, “টক দ্যাট টক”, “অনাপোলোজেটিক” ও সর্বশেষ সংস্করণ “অ্যান্টি” দিনের পর দিন বিলবোর্ড চার্টের শীর্ষস্থান ধরে রেখেছে।

তিনি শুধু একজন গায়িকাই নন, একাধারে ফ্যাশন আইকন, সফল ব্যবসায়ী এবং মানবাধিকার ইস্যুতে বরাবরই সক্রিয় মানুষ।

রিহানা ও তার পার্টনার অ্যাসাপ রকি তাদের দ্বিতীয় সন্তান আসার দিন গুনছেন।

কিংবদন্তী এই গায়িকার বয়স আজ ৩৪ বছর পূর্ণ হচ্ছে। তার দুর্দান্ত হিট কিছু গানের কথা স্মরণ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

‘উই ফাউন্ড লাভ'

উই ফাউন্ড লাভ ছিল রিহানার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম “টক দ্যাট টক”-এর একটি একক গান। পরবর্তীতে তিনি এটিকে তার তৃতীয় অ্যালবাম “এইটিনথ মান্থ”- এর অন্তর্ভুক্ত করেন। গানটি লিখেছেন স্কটিশ সঙ্গীত প্রযোজক ক্যালভিন হ্যারিস।


‘হোয়াটস মাই নেম?'

বার্বাডিয়ান গায়িকা রিহানার পঞ্চম স্টুডিও অ্যালবাম লাউড এর জন্য রেকর্ড করা হয় হোয়াটস মাই নেম গানটি। কানাডিয়ান র‌্যাপার ড্রেকের গেস্ট ভোকাল সমন্বিত গানটি ২০১০ সালের ২৫ অক্টোবর প্রকাশিত হয়েছিল।

“হোয়াটস মাই নেম?” ইউএস বিলবোর্ড হিট ১০০ গানের শীর্ষে উঠে আসে। গানটি ৫৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা র‌্যাপ/সং কোলাবরেশনের জন্য মনোনয়ন পেয়েছিল।


‘আমব্রেলা'

“আমব্রেলা” গানটিতে রিহানা তার প্রেমিককে এই বলে সান্ত্বনা দেন যে, সে তার ভাল ও খারাপ সময়ে পাশে থাকবে। এটি একটি রূপক গান। আমব্রেলা টানা ১০ সপ্তাহ ধরে যুক্তরাজ্যের সিঙ্গেল চার্টের শীর্ষে ছিল।


‘ডোন্ট স্টপ দ্য মিউজিক'

“ডোন্ট স্টপ দ্য মিউজিক” গানটি রিহানার তৃতীয় স্টুডিও অ্যালবাম “গুড গার্ল গন ব্যাড”-এর জন্য রেকর্ড করেছিলেন। এটি ২০০৭ সালের ৭ সেপ্টেম্বরে অ্যালবামের চতুর্থ একক গান হিসেবে বিশ্বব্যাপী মুক্তি পায়। গানটি লিখেছেন তাওয়ান্না ডাবনি ও স্টারগেট।

জীবনের সব চাপ ভুলে গিয়ে গানের তালে তালে উদ্যমী হয়ে বাঁচার আহ্বান জানায় এ গানটি।


‘ডায়মন্ডস'

“ডায়মন্ডস” অ্যালবামের প্রধান টাইটেল সং এটি। গানটি লিখেছেন আরেক পপ কুইন সিয়া। মাত্র ১৪ মিনিটের মধ্যে হিট তকমা পেয়েছিল।

ডায়মন্ডস মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশটিরও বেশি দেশে মিউজিক লিস্টে শীর্ষে ছিল। এটি বিলবোর্ড হটলিস্ট ১০০-এ নম্বর-ওয়ান তকমা পাওয়া রিহানার দ্বাদশ গান। এর মধ্য দিয়ে রিহানা ম্যাডোনা ও সুপ্রিমসের সঙ্গে নাম লিখে ইতিহাস গড়েন।



   

About

Popular Links

x