Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুঃখের গান শুনতে বেশি ভালো লাগে? নেপথ্যে যে কারণ

বিভিন্ন গবেষণায় দেখা যায়, বেশিরভাগ মানুষই দুঃখের গান শুনতে ভালোবাসেন

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১:৩০ পিএম

পছন্দের সুরে মন ভালো হয়ে যায়। অস্থির মন শান্ত হয়। পছন্দের গান শুনলেই ব্যথা–বেদনায় ভারাক্রান্ত মানুষ সাময়িকভাবে হলেও চাঙ্গা হয়ে ওঠতে পারেন৷ সঙ্গীতের উপকারিতার কথা একবাক্যে মেনে নেন চিকিৎসকেরাও। গানেরও বিভিন্ন ধরন থাকে। তবে এখানে একটি প্রশ্ন চলে আসে। কী ধরনের গান শুনলে মন ভালো হবে? এই বিষয়ে একেক জন একেক রকম মত দেন। তবে বিজ্ঞান বলছে, বেশিরভাগ মানুষই দুঃখের গান শুনতে বেশি ভালোবাসেন। মন ভারাক্রান্ত থাকলে এমন গানই শোনেন অনেকে। কিন্তু কেন এমন গান শোনে- চলুন জেনে নেওয়া যাক।

একাধিক গবেষণায় দাবি করা হয়েছে, দুঃখের গানই নাকি মন বেশি ভালো রাখে। যদিও এর প্রভাব ব্যক্তিবিশেষে ভিন্ন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সমীক্ষায় দেখা গিয়েছে- দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা অথবা একাকিত্বের অনুভূতি থেকে অনেকটাই রেহাই দিতে পারে দুঃখের গান।

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দুঃখের গান নিয়ে একটি গবেষণা করেছেন। তারা দাবি করেছেন, দুঃখের গান বা ঢিমে তালে চলা গান শুনলে নাকি হতাশা ও অবসাদ অনেকখানি দূর হয়। ‘‘দ্য জার্নাল অফ এস্থেটিক এডুকেশন’’-এ এই বিষয়ে প্রতিবেদনও ছাপা হয়েছে। ব্রিটেনের ‘‘মন্টফোর্ট ইউনিভার্সিটি’’-র গবেষকেরাও এই বিষয়ে একমত। তারা দাবি করেছেন, এমন গানে যেকোনো নেতিবাচক ভাবনা দূর হতে পারে। অতিরিক্ত উদ্বেগ বা উৎকণ্ঠায় যারা ভুগছেন, তারা যদি মিনিট দশেকও এমন গান শোনেন, তাহলে চিন্তার বোঝা অনেক কমে যাবে।

   

About

Popular Links

x