Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জল ঠেলে চলছে বাস, হাঁটুপানিতেই পিঁয়াজু ভাজছেন দোকানি

জলমগ্ন রাস্তায় চলছে গাড়ি। পাশের দোকানে ঢুকেছে পানি। সেখানেই খাবার তৈরি করা হচ্ছে

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:৪৮ পিএম

বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানীর অনেক এলাকা। অপ্রতুল নিষ্কাশন ব্যবস্থার কারণে বৃষ্টির পানি নামতে বাধা পেয়ে অনেক রাস্তা তখন হয়ে পড়ে পানিতে একাকার।

বুধবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানী ঢাকায় শুরু হয় বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও হালকা ধরনের এই বৃষ্টি ছিল আধাঘণ্টার কাছাকাছি।

পানি ঠেলেই মতিঝিলে চলছে গাড়ি। রাস্তার কোথাও খানাখন্দ বা স্পিডব্রেকার থাকলে বোঝার উপায় নেই/ঢাকা ট্রিবিউন

এতে পানি জমে মতিঝিল বাণিজ্যিক এলাকার সড়কে। রাস্তার ময়লা, ড্রেনের বর্জ্য আর বৃষ্টির পানি মিলেমিশে হয় একাকার। চলাচলে বেগ পেতে হলেও থেমে থাকার উপায় নেই ব্যস্ত মানুষের।

এ কি তবে `ওয়াটার বাস` সার্ভিস/ঢাকা ট্রিবিউন

অনেক দোকানেও ঢুকে পড়ে পানি। ছবিতে এক ব্যবসায়ীকে দেখা যাচ্ছে তলিয়ে যাওয়া দোকানেই তিনি তৈরি করছেন খাবার। এই খাবার কতখানি স্বাস্থ্যকর সে প্রশ্ন রয়েই যায়।

রাস্তার পানি ঢুকেছে দোকানেও। কিন্তু কাজ থামেনি/ঢাকা ট্রিবিউন

হাঁটুপানি (কোথাও হয়ত তার চেয়েও বেশি) অতিক্রম করে হাঁটছেন মানুষ। থেমে নেই বাস, ব্যক্তিগত গাড়ি কিংবা রিকশার বহর। স্বস্তির বৃষ্টির পর মতিঝিলে বুধবার দেখা গেছে এই পরিস্থিতি।

   

About

Popular Links

x