Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুল কেন পড়ে? যেভাবে থামাবেন চুল পড়া

চুল পড়ার কারণ কিছু ক্ষেত্রে বংশগতির সঙ্গে সম্পর্কিত। আর কিছু ক্ষেত্রে ভুক্তভোগী নিজেও এর জন্য দায়ী

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০২:২৯ পিএম

বয়স ৩০ পেরোনোর আগেই অনেকের মধ্যেই চুল পড়ার প্রবণতা দেখা যায়। প্রায় ৩০% মানুষ এই সমস্যায় ভোগেন। আর বয়স ৩০ পেরোনোর পর চুল পড়ার এই প্রবণতা ৫০% পর্যন্ত বেড়ে যায়।

আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মিটোলজি অ্যাসোসিয়েশনের তথ্যমতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার চুল থাকে। দৈনিক ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর চেয়ে অনেক বেশি চুল পড়লে তা অবশ্যই দুশ্চিন্তার বিষয়।

চুল পড়ার কারণ কিছু ক্ষেত্রে বংশগতির সঙ্গে সম্পর্কিত। আর কিছু ক্ষেত্রে ভুক্তভোগী নিজেও এর জন্য দায়ী।

যেসব কারণে চুল পড়ে

চুল পড়ার অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে রাত জাগা, দুশ্চিন্তাগ্রস্ত থাকা এবং হতাশাজনক জীবন যাপন করা। এছাড়াও চুলে বিভিন্ন ধরনের কাটছাঁট করা, জেল দেওয়া, আয়রন করা, রং করা, কোঁকড়া ইত্যাদি করলেও চুল পড়ার প্রবণতা বেড়ে যায়।

চুলের গঠনে সহায়তা করে পানি, আমিষ, চর্বি ও শর্করা জাতীয় খাবার। চুলের প্রায় ৯০% হচ্ছে আমিষ। মাছ, মাংস, দুধ, ডিম, ডালজাতীয় খাবার খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ায় চুল পড়ার কারণ।

পারিবারিক ইতিহাস বা বংশগত কারণে চুল পড়তে পারে। পরিবারের কেউ যদি চুল পড়ার সমস্যায় ভুগে অকালে টাক হয়ে যান, তবে সেই ঝুঁকতে রয়েছেন আপনিও।

কীভাবে থামাবেন চুল পড়া?

পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করতে এবং পেকে যাওয়ার ঝুঁকি কমায়। কারণ, এতে রয়েছে একধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার–অক্সাইডের মাত্রা কমায়। যার ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে।

পেঁয়াজের রস দিলে চুল পড়া বন্ধের পাশাপাশি নতুন চুলও গজাবে। গোসলের এক ঘণ্টা আগে পেঁয়াজের রস চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চুলের গোড়ায় আমলকীর তেল ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও চুলের গোঁড়ায় ডিমের কুসুম দিতে পারেন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেলের তেল সামান্য গরম করে চুলের গোড়ায় মালিশ করুন।

   

About

Popular Links

x