Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘনঘন স্বপ্ন দেখেন? জেনে নিন স্বপ্নের ব্যাখ্যা

মানুষ সারাদিন যা ভাবে অবচেতন মনে অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে সেটাই সে দেখে 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পিএম

স্বপ্ন দেখাটা খুবই স্বাভাবিক। অনেক কিছু নিয়েই মানুষ স্বপ্ন দেখেন। দুঃস্বপ্ন কিংবা স্বপ্নের মধ্যে ঘটে যাওয়া অভিজ্ঞতা নিয়ে মানুষ আবার চিন্তিতও হয়ে পড়েন। স্বপ্ন নিয়ে মনোবিজ্ঞানী বা এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দ্বারস্থ হন অনেকে। কেউ কেউ তো স্বপ্নের ব্যাখ্যা জানতে গুগলেও সার্চ দেন। এসব মাধ্যমে স্বপ্নের সম্ভাব্য নানা কারণ জানার চেষ্টা করেন তারা। মানুষ সারাদিন যা ভাবে অবচেতন মনে অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে সেটাই দেখে সে। ঘুম থেকে ওঠার পর সেই স্বপ্ন সঙ্গে সঙ্গেই মানুষ ভুলে যায়, কিছু সময় মনে থাকলেও পরবর্তী সময়ে সেটা আর মনে রাখা যায় না।

স্বপ্নের সঠিক ব্যাখ্যা কখনোও কেউ দিতে পারেনি তবে মনে করা হয় আপনি কেমন স্বপ্ন দেখছেন তার ওপর নির্ভর করে আপনার বর্তমান মানসিক অবস্থা। মানসিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার স্বপ্নেরও পরিবর্তন হতে থাকে।

প্রতীকী ছবি_পিক্সাবে

চলুন জেনে নেওয়া যাক স্বপ্নের ব্যাখ্যা।

উঁচু স্থান থেকে পড়ে যাওয়া: অনেক সময় মানুষ এমন স্বপ্ন দেখে যে কোনো উঁচু স্থান থেকে হঠাৎ করে এসে যাচ্ছে। এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনি খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বা হতে চলেছেন। মানসিকভাবে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভীষণ ভয় পেয়ে রয়েছেন তাই এমন স্বপ্ন দেখছেন আপনি। 

পাখি দেখা: স্বপ্নে যদি কখনোও পাখি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার কাছে আসতে চলেছে কোনো নতুন সুযোগ। আপনার স্বপ্নে যদি পাখি উড়ে বেড়াতে দেখেন আপনি, তাহলে বুঝতে হবে জীবনে আপনি সফলতার শীর্ষে পৌঁছতে চলেছেন।

পানি দেখা: স্বপ্নে যদি পানি দেখেন তাহলে তার দুটি অর্থ হতে পারে। আপনি যদি স্বচ্ছ পানি দেখেন তাহলে বুঝতে হবে আপনার মন এখন ভীষণ শান্ত হয়ে রয়েছে। অন্যদিকে আপনার স্বপ্নে যদি ঘোলা পানি দৃশ্যমান হয় তাহলে বুঝতে হবে আপনি কিছু নিয়ে বড্ড বেশি ভাবছেন বা বিভ্রান্তিতে রয়েছেন। 

পিছু নেওয়া: কেউ আপনাকে তাড়া দিচ্ছে বা আপনি কারোর পিছনে দৌড়াচ্ছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি মানসিক চাপে রয়েছেন। সমস্যা থেকে পালাতে চাইছেন এমন মনোভাব আপনার মধ্যে থাকলে এমন স্বপ্ন দেখা স্বাভাবিক। 

প্রতীকী ছবি_পিক্সাবে

মৃত্যু: স্বপ্নে মৃত্যুকে দেখলেই ভয় পাবেন না বরং বুঝবেন আপনার জীবনে কোনো অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে। কোনো কাজ আপনার শেষ হয়ে নতুন কোনো অধ্যায়ের শুরু হতে চলেছে জীবনে।

অপরিচিত পরিবেশ: অপরিচিত কোনো ব্যক্তি বা পরিবেশের স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনি নিজের জীবনের কোনো অজানা অংশ নিয়ে ভীষণভাবে উদ্বেগে রয়েছেন। 

দাঁত পড়ে যাওয়া: আপনি যদি নিজের দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। আপনার জীবনে কিছু হারিয়ে যাবে এমন ঘটনার পূর্বাভাসও পাওয়া যায় এমন স্বপ্নের মাধ্যমে।

   

About

Popular Links

x