Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে ১৮ ফুট লম্বা ঢেঁড়শ গাছে ফল ধরেছে

তবে সমস্যা হলো, গাছ থেকে ঢেঁড়স তুলতে মই ব্যবহার করতে হয়

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম

ঢেঁড়শ গাছ ১৮ ফুট লম্বা হতে দেখেছেন কখনও। ঢেঁড়শ গাছ সাধারণত ৩ ফুট লম্বা হয়। কিন্তু একেবারে ১৮ ফুট লম্বা ঢেঁড়শ গাছের কথা জানলে আশ্চর্য তো হবেনই।

ভারতে ভোপালে সিএসআইআর-এর বিজ্ঞানী সন্দীপ সিংহাই তার বাড়ির বাগানে একটি ১৮ ফুট উঁচু ঢেঁড়শ গাছ ফলিয়েছেন। সেই গাছ থেকে ঢেঁড়স তুলতে, আসলে পাড়তে মই ব্যবহার করতে হয়। সত্যিই আশ্চর্য হতে হয় এই ঘটনায়।

সন্দীপ সিংহাই এই ঢেঁড়শ গাছের জন্য ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানোর চেষ্টা করছেন। এর জন্য তিনি দীর্ঘতম ঢেঁড়শ গাছ বিভাগে আবেদনও করেছেন। গিনেস বুক রেকর্ডে নথিভুক্ত সবচেয়ে উঁচু ঢেঁড়স গাছের দৈর্ঘ্য ১৬ ফুট ৪ ইঞ্চি।

ভোপালে ১৮ ফুট লম্বা ঢেঁড়শ গাছ ও ড. সন্দীপ সিংহাই

জানা গেছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত সিএসআইআর-এএমপিআরআই-এর সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট ড. সন্দীপ সিংহাই বাড়ির বাগানে একসঙ্গে বেশ কিছু ঢেঁড়সের বীজ রোপণ করেন। এর মধ্যে একটি গাছ ১৮ ফুট এবং অন্য দুইটি গাছ ১০ ফুট লম্বা হয়। বীজ বপনের সময় তিনি জানতেন না ঢেঁড়স গাছ যে এত লম্বা হবে।

কৃষিবিদরা বলছেন, সাধারণত ঢেঁড়স গাছের  ৩ ফুট হয়। কখনও এর উচ্চতা ৫ ফুট পর্যন্ত হতে পারে। তবে একটি ঢেঁড়স গাছের দৈর্ঘ্য ১৮ ফুট পর্যন্ত হওয়াটা নিঃসন্দেহে আশ্চর্যজনক ।

বিজ্ঞানী সন্দীপ বলেন, “পৃথিবীর সর্বোচ্চ এই ঢেঁড়স গাছে ফল বেশ ভালোই হয়। তবে সমস্যা হলো গাছ থেকে ফল পাড়তে রীতিমতো বেগ পেতে হয় আমাদের। ঢেঁড়স পাড়তে মই ব্যবহার করতে হয়।”

সন্দীপের স্ত্রী শিল্পা বলেন, “আমরা সাধারণ ঢেঁড়স গাছ ভেবেই বাগানে এটি রোপণ করেছিলাম। তবে গাছটি এভাবে বিশ্বসেরা হয়ে উঠতে পারে এ আমাদের স্বপ্নেরও অতীত ছিল।”

   

About

Popular Links

x