Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শীতকালের সুস্বাদু কলার পিঠা, জেনে নিন রেসিপি

গ্রামাঞ্চলে মেয়ের শ্বশুড়বাড়ি থেকে শুরু করে যেকোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় এই পিঠা সঙ্গীর স্থান পায়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম

পিঠা আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি খাবার। এটি আমাদের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। সারা বছরই এ দেশে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। তবে শীতের মৌসুমে পিঠা তৈরি ও খাওয়ার ধুম পরে যায়। পিঠা তৈরির জন্য প্রয়োজন পরে চালের গুড়া, নারকেল, গুড়, দুধ, তেল ইত্যাদি। এর মাঝে অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা হলো কলার পিঠা। এটি গ্রামাঞ্চলে বেশি তৈরি করা হয়। মেয়ের শ্বশুড়বাড়ি থেকে শুরু করে যেকোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় এই পিঠা সঙ্গীর স্থান পায়।

চলুন জেনে নেওয়া যাক কলার পিঠা তৈরির রেসিপি-

এই পিঠার জন্য উপযুক্ত হলো বিচি কলা। এই পিঠায় যত কলা ব্যবহৃত হবে ততই এর স্বাদ বৃদ্ধি পাবে। তাই প্রথমেই পাকা বিচি কলা পুরো ছড়ি ধরে নিতে হবে। এতে প্রয়োজন পরবে চালের গুড়োর তৈরি সই পিঠা, নারকেল, দুধ, খাওয়ার চুন, পানি (পরিমাণমতো) আর প্রয়োজনীয় গরম মশলার।

যেভাবে তৈরি করবেন

প্রথমেই কলাগুলো ভালোভাবে হাত বা চামচের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে। পরে চটকানো কলার পেস্টের সঙ্গে পরিমাপ মতো খাওয়ার চুন ও হালকা পানি মিশিয়ে ২ ঘণ্টার মতো রেখে দিতে হবে। এরপর একটি সুতি বা পাতলা কাপড় দিয়ে তা ভালো করে ছেঁকে কলার রসটুকু আলাদা করতে হবে। রস আলাদা করার পর প্রয়োজন অনুসারে হালকা গুড় বা চিনি দিয়ে তা ‍চুলায় জ্বাল দিতে হবে। জ্বাল দেওয়ার একপর্যায়ে স্বাদ ও ঘ্রাণ বাড়ানো স্বার্থে হালকা গরম মশলা (এলাচি, দারচিনি ও তেজপাতা) দেওয়া যেতে পারে। পরে তা একটু ঘণ অবস্থায় এলে চালের গুড়ো দিয়ে তৈরি সই পিঠাগুলো এই রসের ভেতর ছেড়ে দিতে হবে। সঙ্গে কোরানো নারকেল ও প্রয়োজন মতো দুধ দিয়ে নিতে হবে। ১০/১২ মিনিট জ্বাল হওয়ার পর তা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। একটু ঠান্ডা হওয়ার পর পিঠা পরিবেশনের জন্য প্রস্তুত হবে।

   

About

Popular Links

x