Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

শীতকালীন যেসব ফুল আপনাকে মুগ্ধ করবে  

শীতের দিনগুলোতে এমন কিছু ফুল ফোটে যা দেখতে খুব সুন্দর

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

শীতের সময়ে আমাদের যেমন জড়সড় অবস্থা হয়, গাছের বেলায়ও তা-ই। এ সময় গাছের বৃদ্ধি কমে যায়, ঝরে যায় বিবর্ণ পাতা, জন্ম নেয় নতুন পাতা ও ডাল। 

বিপরীতে আবার এই শীতের সময়েই এমন সব বর্ণিল ফুলে বাগান রাঙানো যায়, যা বছরের অন্য সময় অসম্ভব। এসময় ফুলের ঘ্রাণ আর সৌন্দর্যে সেজে ওঠে প্রকৃতি।  

তবে, শীতের দিনগুলোতে এমন কিছু ফুল ফোটে যা দেখতে খুব সুন্দর, ফলে সহজেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। এ দিনের ফুলের সংখ্যাও প্রচুর। কিন্তু এসব ফুলের প্রায় সবগুলো বিদেশি। রূপ-বৈচিত্র্যে আর কোনো মৌসুমেই এরা মানুষকে এতটা মুগ্ধ করতে পারে না। 

শীতকালীন কিছু ফুলের নাম 

চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, কসমস, সিলভিয়া, এন্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, প্যানজি, ডায়ান্থাস, ফ্লক্স, ভারবেনা, কারনেশান, পপি, সূর্যমুখী, পর্টুলেকা, ক্যালেন্ডুলা, হলিহক, মর্নিং গ্লোরি, সুইট পি, অ্যাজালিয়া, জারবেরা, গ্ল্যাডিওলাস প্রভৃতি। 

শীতকালে বাড়ির বাগান কিংবা ছাদবাগান আলো করে রাখার মতো মুগ্ধতা ছড়ানো এসব ফুল সংগ্রহ করতে পারেন স্থানীয় নার্সারী থেকে। 

এ ছাড়া শীতকালীন সময়ে অন্যান্য ফুলের মধ্যে- গোলাপকেও সঙ্গী হিসেবে পেতে পারেন। 

   

About

Popular Links

x