Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গরম জামা তুলে রাখার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

গরম কাপড় বছরে সাধারণত একবারই কাজে লাগে, তাই আগামী এক বছর বাক্সবন্দি করার আগে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ পিএম

শীতের পালা শেষ করে শুরু হয়েছে গরম। রাতেও আর গায়ে চাদর চাপা দেওয়ার দরকার পড়ছে না সে ভাবে। অতএব নভেম্বরের শেষে যে সমস্ত উলের জামা কাপড় আলমারি থেকে নামিয়েছিলেন, সেগুলোকে পরিস্কার করে আবার আলমারিতে তুলে রাখার সময় এসেছে। যেহেতু উলের জামাকাপড় বছরে সাধারণত একবারই কাজে লাগে এবং সারাবছর তাতে সে ভাবে হাত পড়ে না, তাই আগামী এক বছর বাক্সবন্দি করার আগে বিশেষ যত্নও নেওয়া প্রয়োজন।

উলের জামাকাপড়় কেচে তোলার আগে তাই জেনে নিন কিছু জরুরি বিষয়।

পরিষ্কার করার সময় যা মাথায় রাখতে হবে

১. উলের জামাকাপড় বেশি কাচাকাচি না করাই ভালো। তাই খুব বেশি নোংরা না হলে হালকা রোদ এবং হাওয়া আসে এমন জায়গায় মেলে রেখে তুলে ফেলুন।

২. যদি দেখেন কোনো একটি জায়গায় দাগ পড়েছে, তবে শুধু সেটুকুই সাবান পানি দিয়ে পরিষ্কার করুন।

৩. যদি একান্তই কাচতে হয়, তবে খুব হালকা সাবান পানিতে অল্প সময়ে ভিজিয়ে রেখে হাতে ধুয়ে নিন। খেয়াল রাখবেন যাতে সাবান সম্পূর্ণ ধোয়া হয়।

৪. উলের জামাকাপড় ওয়াশিংমেশিনে না ধোয়াই ভালো।

৫. উলের জামাকাপড় ধোয়ার জন্য সবসময় ঠান্ডা পানি ব্যবহার করুন। গরম পানিতে উল নষ্ট হয়ে যেতে পারে।

৬. সরাসরি সূর্যের কড়া আলোর নীচে উলের জামাকাপড় শুকাবেন না।

৭. ধোয়ার পরে উলের পোশাক মুচড়ে পানি বের করবেন না।

গোছানার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন

১. উলের জামাকাপড় অনেক সময় পোকা কেটে দেয়। তাই আলমারিতে তুলে রাখার সময় একটি তুলোর বলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল, ইউক্যালিপটাসেপ তেল অথবা পুদিনার তেল দিয়ে উলের জামাকাপড়ের কাছে রেখে দিন।

২. এমন জায়গায় রাখুন যেখানে পোকামাকড় বা বাতাস বিশেষ প্রবেশ করতে না পারে। তবে স্যাঁতসেতে জায়গাতেও উলের জামাকাপড় রাখা যাবে না।

   

About

Popular Links

x