Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এই গরমে হালকা রঙের পোশাক থেকে ঘামের দাগ দূর করবেন যেভাবে

কয়েকটি সহজ নিয়ম মেনে হালকা রঙের পোশাক থেকে ঘামের দাগ দূর করতে পারেন খুব সহজেই

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম

এই গরমে বাইরে বের হলেই যেন পরনের পোশাক ঘামে ভিজে যায়। পরে পোশাক একটু শুকিয়ে গেলে সেখানে ঘামের দাগ যেন ফুটে ওঠে। পোশাক ভালো করে ধোয়ার পর ময়লা পরিষ্কার হয়ে গেলেও ঘামের দাগ যেন যেতেই চাইছে না। বিশেষ করে বাহুমূলের অংশটি বেশ দৃষ্টিকটু লাগে। এই দাগের জন্য কি তবে পোশাকটিই বাতিল করতে হবে? মোটেই না। কয়েকটি সহজ নিয়ম মেনে হালকা রঙের পোশাক থেকে ঘামের দাগ দূর করতে পারেন খুব সহজেই।

১. সমপরিমাণ লেবুর রস ও পানি এক সঙ্গে মিশিয়ে ঘামের দাগের ওপর লাগান। কিছুক্ষণ রেখে একটু ঘষে পরে ভালো করে ধুয়ে ফেলুন।

২. ঘামের দাগ দূর করার জন্য ভিনেগারও খুবই কার্যকরী। সাদা ভিনেগার এবং কুসুম গরম পানি ১:২ অনুপাতে মিশিয়ে দাগের ওপর স্প্রে করার পর ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি এটি কাজ না করে তবে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারেন।

৩. লবণের সাহায্যেও দূর করতে পারেন পোশাকের এই দাগ। গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে সেই পানি দাগের ওপর লাগিয়ে দিন। কিছুক্ষণ এভাবে রেখে পরে ধুয়ে ফেলুন।

৪. ঘামের দাগ বোঝার সঙ্গে সঙ্গে লেবু ঘষে নিতে পারেন দাগের ওপর। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে হ্যান্ডওয়াশ মিশিয়ে ধুয়ে ফেলুন।  

৫. সমপরিমাণ হাইড্রোজেন পারক্সাইড ও পানি একসঙ্গে মিশিয়ে দাগ লাগা অংশটি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। কড়া এবং পুরনো দাগ হলে আধা ঘণ্টার মধ্যেই কাজ হবে। এরপরে লবণ-পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে রঙিন পোশাকে হাইড্রোজেন পারক্সাইড দেবেন না। এতে রঙ নষ্ট হয়ে যাবে।

   

About

Popular Links

x