Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যেভাবে বানাবেন পাকা আমের লাচ্ছি

দেশীয় ফলের ভরামৌসুমে বাজারে চলছে আমের আধিপত্য

আপডেট : ২৫ মে ২০২৫, ০৫:৩৮ পিএম

দেশীয় ফলের ভরামৌসুমে বাজারে চলছে আমের আধিপত্য। এসময় পাকা আম দিয়ে দারুণ মজাদার সব পদ বানিয়ে ফেলা যায়। এই গরমে ঠান্ডা লাচ্ছি বানিয়ে ফেলতে পারেন আম দিয়ে। চলুন রেসিপি জেনে নেওয়া যাক।

উপকরণ: ১ কাপ আম, ১ কাপ তরল দুধ, আধা কাপ মিষ্টি দই, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ চিনি ও কয়েক টুকরা বরফ।

প্রণালি: ব্লেন্ডারে এক কাপ পাকা আম নিয়ে নিন। এক কাপ তরল দুধ দিন। আরও দিন আধা কাপ মিষ্টি দই, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ চিনি ও কয়েক টুকরো বরফ নিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্রয়োজনমতো চিনি নিতে পারেন। পরে গ্লাসে ঢেলে পরিবেশন করুন দারুণ মজাদার এই ম্যাংগো লাচ্ছি। 

   

About

Popular Links

x