টানা দুই দিন ধরে দেশজুড়ে বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। এমন আবহাওয়ায় অনেকেরই নতুন কিছু খাওয়ার খাওয়ার ইচ্ছা জাগতে পারে। এসময় বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মাছের ডিমের কাবাব। রইল প্রণালি।
মাছের ডিমের কাবাব
উপকরণ: রুই মাছের ডিম ৪০০ গ্রাম, রুই মাছ ২০০ গ্রাম, পাউরুটি ২ টুকরা, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা–চামচ, মরিচকুচি পরিমাণমতো ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ৪ টেবিল চামচ, পুদিনাপাতাকুচি ৪ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ডিমের কুসুম ১টি, তেল পরিমাণমতো, কাবাবের মসলা ১ চা-চামচ।
প্রণালি: অল্প পানিতে মাছের ডিম, মাছ, আদা–রসুনবাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। পেঁয়াজকুচি বাদে বাকি সব উপকরণ এক সঙ্গে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এই মণ্ডে পেঁয়াজকুচি দিয়ে মাখিয়ে কাবাবের আকারে গড়ে ডুবোতেলে ভেজে নিন। পরে পছন্দানুযায়ী পেল্টে পরিবেশন করুন।



