Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

ওই নারীর বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকায়

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি।

নিহত মিজ দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।

দূতাবাস আরও জানায়, প্রাথমিক তথ্য অনুসারে, একই আক্রমণে দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্য মারা গেছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশির বরাতে এসব তথ্য জানা গেছে।

   

About

Popular Links

x