Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:৫৫ এএম

ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। যদিও উভয় পক্ষ জানিয়েছে, এর জন্য হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে। 

বৃহস্পতিবার (৪ জুন) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশ কিছু “পাইলট জোন” গঠনের বিষয়ে একমত হয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা ছিল।  

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।

এছাড়া, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রধান শর্ত ছিলো, হিজবুল্লাহর পক্ষ থেকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সংগঠনটির সদস্যদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়া।

গত ২ মার্চ ইসরায়েলের ওপর হিজবুল্লাহ নতুন করে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘাত আবারো তীব্র হয়ে ওঠে।

   

About

Popular Links

x