Saturday, July 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যা জানালো ককরোচ জনতা পার্টি

দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সিজেপির সদস্যরা

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’ -সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রীদের এই পদত্যাগের খবর সামনে আসতেই দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ ছড়িয়ে পড়া আন্দোলনকারীদের মধ্যে উল্লাসের প্লাবন বয়ে যায়। ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছে— "ছাত্রশক্তির জয় দীর্ঘজীবী হোক!"

নিট-ইউজি পরীক্ষা বাতিলের দাবি, অনিয়মের দায় স্বীকার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত জুন মাস থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সিজেপির সদস্যরা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর যন্তর মন্তরে সমবেত হাজার হাজার সমর্থকের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করে সিজেপি। আনন্দ মিছিলে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমর্থকদের উদ্দেশে বলেন, "এটাই হলো প্রকৃত গণতন্ত্র। উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন... মনে রাখবেন, তেলাপোকাদের সঙ্গে পাঙ্গা নেবেন না।"

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর অভিজিৎ দীপকে নতুন কয়েকটি দাবি পেশ করেন। তিনি বলেন, নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী মানসিক চাপে আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে অন্তত ১ কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া গত ২০ জুলাই ‘চলো সংসদ’ পদযাত্রার সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

কেন্দ্রীয় সরকার ও সিজেপির মধ্যে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এক বার্তায় তিনি লেখেন, "যন্তর মন্তরসহ সারা দেশে উদ্ভূত পরিস্থিতির সুবিধা যেন কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, তা বিবেচনা করে আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।"

তিনি আরও জানান, বিগত কয়েক দিনের সংঘাতময় পরিস্থিতিতে তিনি গভীরভাবে ব্যথিত। পদত্যাগকে কোনো আত্মমর্যাদার বিষয় না উল্লেখ করে তিনি বলেন, "প্রথম দিন থেকেই আমি এই ঘটনার পুরো দায়ভার গ্রহণ করেছি এবং পরিস্থিতি থেকে কখনো মুখ ফিরিয়ে নিইনি। কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন 'পরীক্ষা মাফিয়া'দের হাতে নষ্ট না হয় এবং কারোর প্রতি যেন কোনো অবিচার না ঘটে, আমি সে বিষয়ে সংকল্পবদ্ধ ছিলাম।"

উল্লেখ্য, গত ৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নফাঁস কেলেঙ্কারির কারণে নিট-ইউজি পরীক্ষা বাতিল করে পরবর্তীতে ২১ জুন পুনরায় আয়োজন করা হয়েছিল। তবে আন্দো

   

About

Popular Links

x