Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন পর্যন্ত শক্তিশালী এ ভূমিকম্পে ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (১৫ আগস্ট) ইন্দোনেশিয়া স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ভয়াবহ এ ভূমিকম্প অনুভূত হয়। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাগরের তলদেশে এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া বেশ কিছু ভিডিওতে ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায় স্থানীয়দের। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,দেশটির পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি

   

About

Popular Links

x