সৌদি আরবে হজ ও ওমরাহ পালনের জন্য গিয়ে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত ভঙ্গ না করতে দেশটির নাগরিকদের প্রতি কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান।
রবিবার (১৬ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। দূতাবাসটির পক্ষ থেকে বলা হয়, ভিক্ষাবৃত্তি ও অননুমোদিত অর্থ উত্তোলনের “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে দেশটি।
এ সংক্রান্ত অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক গ্রেপ্তার, কারাদণ্ডর মতো কঠোর শাস্তির মুখে পড়তে বলেও ওই বার্তায় জানানো হয়েছে। অনুমোদিত পদ্ধতির বাইরে যেকোনো ধরনের স্থানীয় আর্থিক সহায়তা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
পরে দূতাবাসের ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করা হয়।



