Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলা চালালো ইরান

এর আগে, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে হামলার পরপরই চারদেশে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে তেহরান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম

সৌদি আরবের একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে (বড় আকারের জাহাজ) হামলা চালিয়েছে ইরান। এতে ফিলিপাইনের দুই নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুইদিন আগে ওমানের মুসানদাম উপদ্বীপে থাকা ‘সিদর’ নামে ওই জাহাজটিতে হামলা করে ইরান।

এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তারা।  ওই বিবৃতিতে একইসঙ্গে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলারও নিন্দা জানানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ইরানের একটি বিয়ে বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ৫ জন নিহত হন। এরপরই কুয়েত, জর্দান ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে তেহরান।

   

About

Popular Links

x