Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বিকেলে

বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণা করা হবে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ নেদারল্যান্ডসের হেগ শহরে এ রায় ঘোষণা করা হবে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে এ মামলা দায়ের করে। 

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল বলে অভিযোগ করে দেশটি।

ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন, বলেও ওই অভিযোগে তুলে ধরা হয়। 

জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশন বলছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল বলেও আসলেও মিয়ানমার গণহত্যার এ অভিযোগ অস্বীকার করেছে।

তাদের দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধভাবে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।

   

About

Popular Links

x