“বিশ্বাসের ওপর ভর করে” রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেনবলে জানিয়েছেন ব্রিটেনের রাজসিংহাসনের দাবিদারদের প্রিন্স হ্যারি।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রিন্স হ্যারি, এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
তিনি বলেন, “স্ত্রী মেগান ও তিনি রানি ও রাজপরিবারের প্রতি দায়িত্ব পালন করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেজন্য কোন সরকারি অর্থ বরাদ্দ নিতে চাননি।” এছাড়া তার সত্যি আর কোন উপায় ছিল না বলেও জানান হ্যারি, এমনটিই ওই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
স্ত্রী মেগানকে নিয়ে রাজকীয় উপাধি ও দায়িত্ব ত্যাগ করার ঘোষণা দেবার পর এই প্রথম কোনও বক্তৃতা দিলেন প্রিন্স হ্যারি। তিনি পরিষ্কার করে বলতে চান যে, “তিনি এবং মেগান রাজপরিবার থেকে বেরিয়ে যাচ্ছেন না।
"যুক্তরাজ্য আমার বাড়ি এবং এই জায়গাটাকে আমি সবচেয়ে ভালোবাসি—এই অনুভূতি কখনো বদলাবে না।"
এর আগে এক যৌথ বিবৃতিতে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান জানান, তারা রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন এবং বলেছেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর হবার জন্য কাজ করতে চান।”
"আমি অনুমান করতে পারি গত কয়েক সপ্তাহ ধরে আপনারা আমাদের বিষয়ে কি কি শুনেছেন। কিন্তু আমি চাই আপনারা আমার মুখ থেকেই সত্যটা শুনুন। আমি যতটা বলতে পারি, একজন রাজকুমার বা ডিউক হিসেবে না, কেবল হ্যারি হিসেবে।"
এসময় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে নিজের 'কমান্ডার ইন চিফ' সম্বোধন করে প্রিন্স হ্যারি বলেন, “তার প্রতি সব সময় পরম শ্রদ্ধা থাকবে।”
"আমাদের ইচ্ছে ছিল সরকারি অর্থ না নিয়ে রানীর প্রতি, কমনওয়েলথের প্রতি এবং আমার সামরিক সংস্থার প্রতি দায়িত্ব পালন চালিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা সম্ভব ছিল না।"
"আমি এটা মেনে নিয়েছি, যদিও জানি এতে আমি কে বা আমার কতটা দায়িত্ববোধ আছে সেসবের কিছুই বদলাবে না।"
এরআগে শনিবার রানি, রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্যদের উপস্থিতিতে ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব না করার সিদ্ধান্ত জানান হ্যারি ও মেগান।
যদিও, বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, রাজপরিবার হ্যারি ও মেগানের জন্য নিজস্ব পৃষ্ঠপোষকতা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টতা চালিয়ে যাবে।
গত ৮ই জানুয়ারি হ্যারি এবং মেগান ঘোষণা করেন যে, তারা রাজপরিবারের সামনের কাতারের দায়িত্ব থেকে অবসর নিতে চান।



