Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী আটক

ইউরোপীয় ইউনিয়নের তহবিল তছরুপের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে

আপডেট : ২১ মার্চ ২০২২, ০১:২৪ পিএম

বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী বয়কো বরিসভকে ইউরোপীয় ইউনিয়নের তহবিল তছরুপের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তহবিল সংক্রান্ত ১২০টি জালিয়াতি মামলার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বরিসভকে আটক করা হয়। ইউরোপীয় ইউনিয়নের তহবিল সংক্রান্ত ১২০টি জালিয়াতি মামলার তদন্ত শুরু হয়েছে। এর পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকতে পারেন এমন ব্যক্তিদের আটকের অভিযানও চলছে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টার জন্য বরিসভকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

মন্ত্রণালয় একটি প্রেস বিবৃতির মাধ্যমে বড়সড় আইনি অভিযানের কথা জানায়। আরও জানানো হয়, অভিযোগগুলি মূলত পাবলিক টেন্ডার, কৃষি ভর্তুকি, নির্মাণ এবং করোনাভাইরাসের তহবিলের সঙ্গে সম্পর্কযুক্ত।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, দেশজুড়ে এমন অভিযান চলছে। বর্তমান প্রধানমন্ত্রী কিরিল পেটকভ একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নন।”

২০২১ সালে পেটকভের দল নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। তিনি বারবার দুর্নীতির ক্ষেত্রে “জিরো টলারেন্স”-এর কথা বলেছেন। পুলিশ যদিও গ্রেপ্তার বা আটক নিয়ে কিছু জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এটি ইউরোপীয় ইউনিয়নের তহবিল তছরুপ মামলাই।

বরিসভ এবং তার সরকারের বিরুদ্ধে একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছে। যদিও তিনি বারবার সেই অভিযোগ অস্বীকার করেছেন। সাবেক অর্থমন্ত্রী ভ্লাদিসাভ গোরানভ, পার্লামেন্টের বাজেট কমিশনের চেয়ার মেন্ডা স্টোয়ানোভা, বরিসভের সংবাদমাধ্যম মুখপাত্র সেভদালিনা আরনাউদোভাকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

সোফিয়ায় ইউরোপীয় প্রধান প্রসিকিউটর লরা কোয়েভেসির দুই দিন সফরের পরই একাধিক পুলিশি অভিযান চালানো হয়। তিনিও ১২০টি জালিয়াতি মামলার কথা নিশ্চিত করেছেন। তার কথায়, “দুর্নীতি রুখতে বুলগেরিয়ার কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন।”

ন্যাটো এবং ইইউ উভয়েরই সদস্য দেশ বুলগেরিয়া। দুর্নীতি, আইনের শাসন মেনে চলা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার দীর্ঘস্থায়ী সমস্যা নিয়ে বারবার অন্য দেশগুলির সঙ্গে আলোচনা চালিয়েছে বুলগেরিয়া।

   

About

Popular Links

x