বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮২২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২ জনে। একইসময়ে নতুন করে ভাইরাসটিতে ৬ লাখ ৩ হাজার ৭১৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬১৭ জনে।
রোববার (২২ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে উত্তর কোরিয়ায়। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩০ জন এবং মারা গেছেন ১ জন। এখন পর্যন্ত মোট ২৪ লাখ ৬০ হাজার ৬৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৬৬ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে করোনাভাইরাসে মারা গেছেন ১০২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৭৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৭০ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৩২ জন এবং মারা গেছেন ৭২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৮ হাজার ৯০২ জন মারা গেছেন।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ৭৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৩১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৭০৯ জন মারা গেছেন।
ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫০৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৯৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ৭৮০ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ২৬ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৩৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২৩ হাজার ৯১১ জন মারা গেছেন।
ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ৯১ জন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ২৯ হাজার ২৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৯১৮ জন মারা গেছেন। একইসময়ে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ১ জন এবং মারা গেছেন ৪৪ জন।
করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে মারা গেছেন ৬২ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬১৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার ২৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৬৫৭ জনের।
করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩৪০ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৩৪৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে “বৈশ্বিক মহামারি” হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।



