Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমারে ফটোসাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর কোনো সংবাদকর্মীকে দেওয়া এটিই সবচেয়ে দীর্ঘ সাজা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ পিএম

সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সাই ঝাউ থাইকে নামের ফটোসাংবাদিককে ২০ বছর কারাদণ্ড দিয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর কোনো সংবাদকর্মীকে দেওয়া এটিই সবচেয়ে দীর্ঘ সাজা।

এ বছরের মে মাসে ঘূর্ণিঝড় মোখার প্রভাব সম্পর্কে প্রতিবেদন করার সময় রাখাইন রাজ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২০ সালের নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংখাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে। তবে ২০২১ সালে অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেন।

এরমধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের জন্য ১০ বছরের লড়াই ভেস্তে যায়। দেশ জুড়ে সহিংসতা নেমে আসে। সেনাবাহিনী এখন দেশটিতে বিরোধীদের সঙ্গে লড়াই করছে।

সাই ঝাউ থাই মিয়ানমার নাউ সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিয়ানমার নাউয়ের ফটোসাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয়। কিন্তু প্রাথমিকভাবে চারটি ভিন্ন আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, সামরিক কাউন্সিল সাই ঝাউ থাইকে ৬ সেপ্টেম্বর প্রথম বিচারে কারাদণ্ড দিয়েছে। ইনসেইন কারাগারে  এই বিচার অনুষ্ঠিত হয়। তার কোনও আইনজীবী ছিল না।

এই বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর মন্তব্য জানা যায়নি।

মুক্ত সাংবাদিকতার পক্ষে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর এক প্রতিবেদন অনুসারে, বিশ্বজুড়ে সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে ২০২২  সালে তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমার। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও ইরান।

ডিটেইন্ড  জার্নালিস্ট  গ্রুপের তথ্য অনুসারে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেড় শতাধিক সাংবাদিক গ্রেফতার ও চারজন নিহত হয়েছেন।

   

About

Popular Links

x