Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

মণিপুরে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে নিহত ১৩

সাত মাস আগে সীমান্ত রাজ্যটিতে জাতিগত সংঘাতে ১৮০ জন নিহতের পর আবারও কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম

ভারতের মণিপুর রাজ্যে অজ্ঞাত দুই সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় কর্মকর্তারা জানান, মণিপুরের টেংনোপাল জেলার একটি গ্রামে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে এ ঘটনার সময় জানা যায়নি। সাত মাস আগে সীমান্ত রাজ্যটিতে জাতিগত সংঘাতে ১৮০ জন নিহতের পর আবারও কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

মণিপুরের চুড়াচাঁদপুর ও বিষ্ণুপুর জেলার সীমানায় এ বছরের মে মাসে জাতিগত সংঘাত শুরু হয়। সেসময় ওই অঞ্চলে একাধিকবার সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। প্রতিবেশী এই দুই জেলার সীমানায় ধারাবাহিক সহিংসতা চলতে থাকে। চুড়াচাঁদপুরে কুকি-জো সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ ও প্রভাবশালী। এদিকে পাশের জেলা বিষ্ণুপুরে মেইতেইরা সংখ্যাগরিষ্ঠ।

এই সহিংসতায় ১৮০ জনের প্রাণহানি হয়। ঘরবাড়ি ছেড়ে পালান ৫০ হাজারের বেশি মানুষ। এসব মানুষ অস্থায়ী ত্রাণশিবিরে আশ্রয় নেন।

এসব সংঘাতের পেছনে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের নিরাপত্তা ব্যর্থতার চিত্র উঠে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের রাজধানী ইম্ফালের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, মরদেহের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। হত্যার পর অস্ত্র লুট করা হতে পারে। তাৎক্ষণিকভাবে নিহত বা জঙ্গি গোষ্ঠীর পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

   

About

Popular Links

x