Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেনাসহ আরও চার ঘাঁটি হারালো জান্তা বাহিনী 

খবরে নিহত সেনাদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর (ইএও) দেশজুড়ে আরও চার ঘাঁটি দখলে নিয়েছে। নিহত হয়েছে বেশ কিছু সেনা সদস্য।

এর মধ্যে দেশটির সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের সদরদপ্তরও রয়েছে। 

বুধবার থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি এমন খবর প্রকাশ করেছে।

তবে ওই খবরে নিহত সেনাদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন, সাগাইং, ম্যাগওয়ে, মান্দালয় এবং তানিনথারি অঞ্চলজুড়ে সেনা-বিদ্রোহী সংঘর্ষ চলছে। 

এদিকে, রাখাইনের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বরাত দিয়ে ইরাবতীর ওই খবরে বলা হয়েছে, প্রায় এক মাসের নিরবচ্ছিন্ন হামলার পর মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিনবিয়া শহরের বাইরে জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৭৯ ও ৫৪১ ব্যাটালিয়নের সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

   

About

Popular Links

x