Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আফগান সীমান্তে পাকিস্তানি সেনা চৌকিতে হামলা, নিহত ৭

কোন গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৭:৪৪ পিএম

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়েছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাত সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এ হামলা চালায় সন্ত্রাসীরা। তবে কোন গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলাকারীদের গাড়িতে ছয়জন ছিল। সন্ত্রাসীরা গাড়িটি সামরিক পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। যার ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে পাঁচজন সেনা নিহত হন। পরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য নিহত হন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় বিস্ফোরণে ওই এলাকার কয়েকটি বাড়ির দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

   

About

Popular Links

x