Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহত ৬০

হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:০০ এএম

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীরা হামলা করেছে। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এসময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি বলছে, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। পরে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হয়। 

এ ঘটনাকে ‘‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

   

About

Popular Links

x