Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিম্মি বাংলাদেশি জাহাজের ওপর কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী

ভারতীয় নৌপ্রধান বলেন, ভারত মহাসাগর, আমাদের নামে নামকরণ করা হয়েছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তাহলে কে নেবে

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:৫৯ পিএম

সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র ওপর কড়া নজর রাখার কথা জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। জাহাজটিকে দস্যুর সোমালিয়ায় নিয়ে গেছে।

শনিবার (২৩ মার্চ) ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার জানান, ভারত মহাসাগরে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তার বাহিনী ইতিবাচক পদক্ষেপ নেবে।

এডেন উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরে ড্রোন বিধ্বংসী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও জলদস্যু বিরোধী আক্রমণে ভারতীয় নৌবাহিনীর অভিযানের ১০০ দিন সম্পর্কে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।

আগে প্রতিদিন ৫৪-৫৫টি জলদস্যু-প্রতিরোধী জাহাজ থাকত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪-৬৫টিতে।

ভারতীয় নৌপ্রধান আরও বলেন, ‘‘ভারতীয় নৌবাহিনী তাদের কাজ সম্পর্কে খুব স্পষ্ট। ভারত মহাসাগর, আমাদের নামে নামকরণ করা হয়েছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তাহলে কে নেবে?’’

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লাহ। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন।

জিম্মিকাণ্ডের নবম দিনে এসে ২০ মার্চ জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে জলদস্যুরা।

   

About

Popular Links

x