Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়েতে প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়

কুয়েতে সব মিলিয়ে ৪৮ লাখ মানুষের বসবাস। যার মধ্যে ৩৩ লাখই বিদেশি

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:২৬ পিএম

কুয়েতে অবৈধভাবে অবস্থান করা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ।

শুক্রবার (২৭ জুলাই) রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাইদ আল গার এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অসংখ্য অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কুয়েতে সব মিলিয়ে ৪৮ লাখ মানুষের বসবাস। যার মধ্যে ৩৩ লাখই বিদেশি।

এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদে বৈধ হতে তিন মাসের একটি সময় দেওয়া হয়। এই সময় কোনো অভিযান ও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই সময়েও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি।

   

About

Popular Links

x