Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউনিসেফ: লেবাননের সংঘাতে কমপক্ষে ২০০ শিশু নিহত

বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ খাদ্য ও চিকিৎসা সেবা দিচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:০১ এএম

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননে গত দুই মাসে কমপক্ষে ২০০ শিশু প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ খবর জানায়।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এন্ডার জানিয়েছেন, “দুই মাসেরও কম সময়ে লেবাননে কমপক্ষে ২০০ শিশু প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতোগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম, তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন।”

মুখপাত্র অবশ্য এই হত্যাকাণ্ডের জন্য কে বা কারা দায়ি সে ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছেন, “যারা গণমাধ্যমে খোঁজ খবর রাখেন তাদের কারোরই বিষয়টি অজানা নয়।”

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরদ্ধে ইসরায়েল বড় ধরনের অভিযান চালানো শুরু করার পর লেবাননে এক বছর ধরে চলা এই অভিযান সর্বাত্মক যুদ্ধে রুপ নিয়েছে।

জেমস আরো দাবি করেছেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩,০০০-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেওয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬,০০০-এরও বেশি।

এদিকে, যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্ত্বিক সহায়তাসহ চিকিৎসা সেবা, খাদ্য এবং ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানিয়েছেন ঐ মুখপাত্র।

 

   

About

Popular Links

x