Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিরিয়ায় এক গণকবরেই ১ লাখের বেশি মরদেহের সন্ধানের দাবি

গণকবরটি বাশার আল-আসাদ সরকারের আমলের বলে দাবি করেছেন সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধানের তথ্য মতে, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরেই ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের শাসনামলে নিহত অন্তত ১ লাখ মরদেহের সন্ধান পাওয়া গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দামেস্ক থেকে মোবাইল ফোনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান মোয়াজ মোস্তফা বলেন, “দামেস্কের বাইরের ওই গণকবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সাবেক সরকারের হাতে নিহত কমপক্ষে ১ লাখ মানুষের মৃতদেহ রয়েছে।”

এছাড়াও রয়টার্সের মতে, মোয়াজ মোস্তফা বলেছেন, সিরিয়ার রাজধানী থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে আল-কুতাইফার স্থানটি ছিল ৫টি গণকবরের মধ্যে একটি যা তিনি বছরের পর বছর ধরে চিহ্নিত করেছিলেন।

মোস্তফা আরও বলেন, “সিরিয়ার নিহতদের পাশাপাশি আরও অনেক গণকবর রয়েছে, যার মধ্যে বিদেশিরাও রয়েছে।”

বাবা আল-আসাদের মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল-আসাদ। এরপর প্রায় ৩ দশক ধরে শক্ত হাতে শাসন করেন সিরিয়া। দেশটির সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠীগুলোর দুই সপ্তাহের কম সময়ের সরকারবিরোধী আন্দোলনে গত ৮ ডিসেম্বের বাশারের স্বৈরশাসনের অবসান ঘটে।

তবে মোস্তফার এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ২০১১ সাল থেকে সিরিয়ায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। ওই সময় দেশটিতে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদ-বিক্ষোভ শক্ত হাতে দমন করতেন আসাদ। পরে এই বিক্ষোভ দেশটিতে পুরোমাত্রার গৃহযুদ্ধে রূপ নেয়। এছাড়াও সিরিয়ান বিভিন্ন মানবাধিকার সংস্থা ও অন্যান্য গোষ্ঠীগুলো আসাদ সরকারের বিরুদ্ধে দেশের কুখ্যাত কারাগারে আটকে রেখে বন্দীদের গণহত্যাসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করেছেন।

মোস্তফা আরও বলেন, “এসব গণকবরে যারা কাজ করেছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এসব লোকজন সিরিয়া থেকে পালিয়ে এসেছেন অথবা আমরাই তাদের পালিয়ে যেতে সহায়তা করেছি। এছাড়াও আমার সংস্থার সদস্যরা বুলডোজার চালকদের সঙ্গে কথা বলেছেন। এই বুলডোজার চালকদের কবর খনন করতে বাধ্য করা হয়েছিল। তাদেরকে মরদেহ গণকবরে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হতো। তারপরে ময়লা দিয়ে ঢেকে ফেলে হতো এসব কবর।”

   

About

Popular Links

x