Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৫, তল্লাশির পর মিললো সন্দেহভাজন ব্যক্তির মরদেহ

পুলিশ নিহত ব্যক্তিদের নাম, বয়স বা লিঙ্গ পরিচয় প্রকাশ করেনি 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালানোর পর তার মরদেহ খুঁজে পেয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মিশিগান অঙ্গরাজ্য পুলিশ এ তথ্য দিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।  

পুলিশ বলেছে, স্থানীয় সময় বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে গুলির খবর পেয়ে মিশিগানের মিসাউকি কাউন্টির একটি বাড়িতে পুলিশ সদস্যদের পাঠানো হয়। সেখানে গিয়ে তারা তিনজনকে মৃত এবং চতুর্থ একজনকে আহত অবস্থায় পান। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তির নাম ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশির সময় তদন্তকারীরা দ্বিতীয় একটি বাড়িতে আরও একজনের মরদেহ খুঁজে পান।

পরে পুলিশ সদস্যরা হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়িটি শনাক্ত করেন। সেখানে হিকম্যান এবং আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

পুলিশের বিবৃতিতে লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, “এ ঘটনা কমিউনিটির জন্য হৃদয়বিদারক এবং এতে জড়িত তদন্ত কর্মকর্তাদের জন্যও অত্যন্ত কঠিন।”

পুলিশ নিহত ব্যক্তিদের নাম, বয়স বা লিঙ্গ পরিচয় প্রকাশ করেনি।

   

About

Popular Links

x