Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্নীতির অভিযোগে ইমরান খানের ১৪ বছরের জেল

তার স্ত্রী বুশরা বিবিকে একই মামলায় ৭ বছরের জেল দেওয়া হয়েছে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ইমরানের স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদাণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরা বলছে, পাকিস্তানের একটি আদালত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে এবং ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, “প্রসিকিউশন তার মামলা অভিযোগ প্রমাণ করেছে। ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন।”

বর্তা সংস্থা এএফপি বলছে, রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে সেই কারাগারে দুর্নীতিবিরোধী আদালত বসানো হয়েছিল এবং তারা আল-কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের জন্য ইমরান-বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। যদিও ইমরান বলেছেন, তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্ধেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে।

   

About

Popular Links

x