Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওমরাহতে গিয়ে ভিক্ষাবৃত্তি’র অভিযোগে ১০ পাকিস্তানি আটক

পাকিস্তান সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে চার হাজার ৩০০ ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করেছে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম

সৌদি আরবে ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষা করার অভিযোগে ১০ পাকিস্তানিকে আটক করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।  

রবিবার (২ জানুয়ারি) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান টুডে।  

এফআইএ’র একজন মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পর আটককৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এফআইএ’র কর্মকর্তা। সেইসঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন ভিসায় ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে পাকিস্তানের সব বিমানবন্দরে কড়া যাচাই বাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির বৈঠকের পর পাকিস্তান সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে চার হাজার ৩০০ ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে।

   

About

Popular Links

x