Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ, পদসংখ্যা ১০৮

যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ এএম

বাংলাদেশ ব্যাংকে 'সহকারী পরিচালক (সাধারণ)' পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এই পদসংখ্যা কম বা বেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি থেকে পরবর্তী স্তরের পরীক্ষাগুলোর অন্তত দুইটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে)।

বেতন ও গ্রেড: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। 

বেদন ফি: ২০০ টাকা

আবেদন শুরু: ৩০ মার্চ ২০২৬

আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা সরাসরি এই লিঙ্কে দেখা যাবে।

 

   

About

Popular Links

x