ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
বুধবার (২২ জুলাই) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেসিকে মেনশন করে পরীমনি লিখেছেন, ‘‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…।’’
সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না লিখলেও মেসির প্রতি পরীমনির গভীর ভালোবাসা ও সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
মন্তব্যের ঘরে অনেকেই মেসির প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন। আবার অনেকে পরীমনির এই আবেগঘন বার্তার প্রশংসা করেছেন বিভিন্ন ভাষায়।
এর আগেও বিভিন্ন সময় মেসিকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমনি। আর্জেন্টিনার ম্যাচ কিংবা মেসিকে ঘিরে আলোচনায় প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন এই অভিনেত্রী।
আবারো ফেসবুক পোস্টের মাধ্যমে প্রিয় ফুটবল তারকার প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটালেন পরীমনি।



