জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ৯ জুলাই, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস
অভিজ্ঞতা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
বয়সসীমা: ৩২ বছর
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: শিক্ষানবিশকালে মাসিক ৬০,০০০ টাকা এবং এক বছর সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর, প্রযোজ্য সুবিধাদিসহ মাসিক ৭৫,০০০ টাকা মোট বেতনে সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৯ জুলাই, ২০২৬



