জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটি ‘ক্যাশিয়ার’ পদে মোট ৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ, দৈনিক ক্যাশ ব্যালেন্স, ভ্যাট, কর, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে ধারণা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের মাসিক ১৩ হাজার থেকে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। চাকরিটি হবে পূর্ণকালীন এবং কর্মস্থল হবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী যেকোনো শাখায়। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন ছাড়াও নির্বাচিত কর্মীরা মোবাইল বিল, টি/এ, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে প্রবেশ করুন এই লিংকে । আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত করা যাবে আবেদন।



