Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬,৫৫৮ জন

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২,৩০৯ জন ক্যাডার নেওয়া হবে

আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:২৪ এএম

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬,৫৫৮ জন।

বুধবার (১৮ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২,৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮,১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮,৮০৩ জন। উপস্থিতির হার ৭৭.২৪%।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২,৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন–ক্যাডারে নেওয়া হবে ১,০২২ জন।

৪৫তম বিসিএসে ২,৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

   

About

Popular Links

x