জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরবর্তীতে ঢাকা ক্যান্টনমেন্টের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস র্যাংক ব্যাজ পরিয়ে দেন। র্যাংক ব্যাজ পরানো শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।
এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানান।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস র্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন/ আইএসপিআরঅনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এবং নৌ-সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।
এরপর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনা করে দোয়া এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে নৌ-প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইতে সই করেন।
নবনিযুক্ত নৌ-প্রধান নৌ-সদরে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, সকল পরিদপ্তরের পরিচালকরা এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত নৌ-প্রধান নৌ-সদরে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়/আইএসপিআর


