Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান কোরের উন্নয়ন, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান কোরের উন্নয়ন, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশসেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে কোর সদস্যদের প্রতি আহ্বান জানান। 

এছাড়াও, দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন সেনাবাহিনী প্রধান।

সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্স এর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং সব ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x