Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওপিসিডব্লিউ’র ‘দ্য হেগ অ্যাওয়ার্ড’ পেলেন বুয়েটের অধ্যাপক সুলতানা রাজিয়া

বাংলাদেশ থেকে অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া প্রথম এই পুরস্কার পেলেন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম

আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) “দ্য হেগ অ্যাওয়ার্ড-২০২৩” পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া।

ওপিসিডব্লিউ’র মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস এবং  ডাচ সরকারের পক্ষে রাষ্ট্রদূত হেঙ্ক ভ্যান ডার কোয়াস্ট ওপিসিডব্লিউ’র ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যৌথভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন।

এবছর ওপিসিডব্লিউ’র “দ্য হেগ অ্যাওয়ার্ড”  এর আরো সহ-প্রাপক ছিলেন আফ্রিকান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরিচালক হুবার্ট কে ফয়  এবং  সুইজারল্যান্ডের স্পিজ ল্যাবরেটরি।

ওপিসিডব্লিউ ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকে কনভেনশনের উদ্দেশ্যগুলোর সঙ্গে বিশ্বজুড়ে সম্পর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের স্বতন্ত্র কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়ে আসছে। বাংলাদেশ থেকে ড. রাজিয়াই প্রথম এই পুরস্কার পেলেন বলে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশে রাসায়নিক সুরক্ষা এবং সুরক্ষা প্রচারে অবদান এবং ওপিসিডব্লিউ,র বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে তার ভূমিকার জন্য ড. রাজিয়াকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে ।

অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া ওপিসিডব্লিউ’র বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সদস্য হিসেবে কাজ করেছেন।

   

About

Popular Links

x