Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুরু হচ্ছে দেশের সর্ববৃহ কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’

নির্দিষ্ট পণ্যে বিশাল ছাড়, চাকরির জন্য সিভি বুথসহ থাকছে নানা আয়োজন

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তিতে আকর্ষণীয় সব অফার নিয়ে শুরু হচ্ছে ৬ দিন ব্যাপি দেশের বৃহত্তম কম্পিউটার মেলা "সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪"।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় আইডবি মার্কেটের নিচতলায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান, রায়ান্স আইটি ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, মোহাম্মাদ জসীম উদ্দীন খোন্দকার, পরিচালক, গ্লোবাল ব্রাণ্ড পিএলসি এবং সরোয়ার মাহমুদ খান, ম্যানেজিং পার্টনার, ইউনাইটেড কম্পিউটার সেন্টার।

মেলায় নির্দিষ্ট পণ্যে বিশাল ছাড়, গেমিং, আর্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আযোজন করা হয়েছে। ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

এ বিষয়ে বিসিএস কম্পিউটার সিটির মানেজমেন্ট কমিটির সভাপতি এ. এল. মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, “২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে সম্মানিত ক্রেতাগণদের জন্য কেনাকেটা করলেই ছাড় ও নিশ্চিত উপহারের ব্যবস্থা করা হয়েছে। ২৫ বছরের পথ চলায় আপনারা যারা অবগত নন তাদের জানাতে চাই, আইডবি মার্কেটে কোনো নকল প্রযুক্তি পণ্য বিক্রি হয় না, বিধায় কোন ক্রেতা আমাদের মার্কেট থেকে পণ্য কিনে প্রতারিত হয় না। কাস্টমারের স্বার্থরক্ষার্থে একটি বিশেষ কমিটি আছে যারা ক্রেতাদের বিভিন্ন অসুবিধা দ্রুত নিষ্পত্তি করতে সব সময় কাজ করে যাচ্ছেন । এবারের মেলায় যারা স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন  আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেড তাদের সকলকে জানাই বিশেষ কৃতজ্ঞতা । এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই আইডিবি কর্তপক্ষ্যকে যাদের সহযোগিতায় আমরা এই মার্কেট অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে পারছি।”

২৫ বছর পূর্তিতে আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বলেন, “এবারের মেলায় চাকরিপ্রার্থীদের জন্য আমরা সিভি বুথ রাখছি, যেখানে চাকরিপ্রত্যাশীরা তাদের সিভি জমা দিতে পারবেন। যার ফলে জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে। এ ব্যাপারে আমরা সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, “আসল পণ্যে নিশ্চিত উপহার পেতে সবাইকে মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।”

   

About

Popular Links

x