Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নতুন সভাপতি মমিনুল

ভেঙে দেওয়া হয়েছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির আগের কমিটি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আগের কমিটি কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে সমিতির তিন সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী কমিটি। কমিটিতে সভাপতি করা হয়েছে মো. মমিনুল ইসলামকে।

গত রবিবার (২ ফেব্রুয়ারি) আগের কমিটি ভেঙে নতুন অন্তর্বর্তী কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ সাদ্দাম হোসেন।

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমবায় সমিতি আইন ২০০১ এর ২২(২) ধারা মোতাবেক বর্তমান ব্যবস্থাপনা কমিটি সম্পূর্ণ ভেঙে দিয়ে আইনের ২২(৭) ধারা অনুযায়ী অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী কমিটিতে সদস্য করা হয়েছে মো. ফরহাদ হোসেন ও মোশারফ হোসেনকে।

   

About

Popular Links

x